রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব মিজ ইয়াসমিন বেগম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
মিজ ইয়াসমিন বেগম। ছবি: সংগৃহীত
expand

সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ইয়াসমিন বেগম। রোববার (৬ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী সচিব কানিজ মওলার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

নতুন সচিবের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ইয়াসমিন বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, ‘ইয়াসমিন বেগমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নতুন সচিবের সফল নেতৃত্ব কামনা করেন নিতাই রায় চৌধুরী।

পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও পরিদপ্তরের প্রধান এবং প্রতিনিধিরা নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে নবনিযুক্ত সচিব ইয়াসমিন বেগম বলেন, সংস্কৃতি অঙ্গনের সার্বিক উন্নয়ন এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank