

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের মীরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড দেখিয়েছেন এক ছাত্রদল নেতা।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে লংমার্চের গাড়িবহর মীরসরাই এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে এই প্রতীকী প্রতিবাদ জানান তিনি।
জানা গেছে, লাল কার্ড দেখানো ওই ছাত্রদল নেতার নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য।
তবে এ বিষয়ে জানতে নিশানকে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হয়। লংমার্চের গাড়িবহর মীরসরাই এলাকা অতিক্রমের সময় সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নিশান।
এ সময় লংমার্চের গাড়িবহর ও জামায়াত আমিরের গাড়িকে লক্ষ্য করে তিনি একা সড়কের পাশে দাঁড়িয়ে লালকার্ড দেখান।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ নিশানের এই প্রতিবাদকে সাধুবাদ জানান। আবার কেউ কেউ সমালোচনা করেছেন।
বিধোরী দলের লোকজন বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা সস্তা ভাইরাল হওয়ার চেষ্টা হিসেবে মন্তব্য করেছেন।


