

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়ায় আজ থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করছেন।
সরকার সম্প্রতি ঘোষিত, মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকার বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার হবে বলে জানিয়েছে শিক্ষকরা।
রোববার (১৯ অক্টোবর) রাতে বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী নিশ্চিত করেছেন, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত অনশন চলবে। আগামীকাল থেকে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার দায়িত্ব, অফিস ফাইল-সবকিছুই বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, “শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আমরা তা মেনে নেই। আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে জাতীয়করণের জন্য এক ধাপ এগিয়ে যাবে।”
অন্যদিকে, সরকারের অর্থ বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে এবং এটি ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। সেখানে বলা হয়েছে, সরকার বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্তব্য করুন
