শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের আন্দোলনে ভিপি সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
সাদিক কায়েম
expand
সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম রবিবার (১৯ অক্টোবর) বিকেলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করতে শহীদ মিনারে যাচ্ছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

তিনি তার ফেসবুক পোস্টে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় সাদিক কায়েম অনশনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য শহীদ মিনারে উপস্থিত হবেন।

এর আগে বেলা সোয়া তিনটায় শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে মিছিল শুরু করেন।

মিছিলের সঙ্গে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন। তবে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদের মিছিল বাধাগ্রস্ত করে। সেখানে শতাধিক পুলিশ ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এক ঘণ্টা অবস্থানের পর শিক্ষক-কর্মচারীরা বিকেল সাড়ে চারটার দিকে আবার শহীদ মিনারে ফিরে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন