

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সে বিষয়ে গভীরভাবে নজর রাখছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার এক বিবৃতিতে সরকার জানায়, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় কঠোর সতর্কতা বজায় রাখা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কোনো ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন বা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের সুযোগ দেওয়া হবে না।
সরকার আরও জানায়, যদি এসব অগ্নিকাণ্ডের পেছনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য থেকে থাকে, তবে তা ব্যর্থ হবে।
ভয় বা বিভ্রান্তি ছড়িয়ে কেউ যেন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে—সে বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ অতীতেও নানা সংকট পার করেছে। এবারও আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করব। ভয় নয়, সতর্কতা ও সংহতিই হবে আমাদের শক্তি।”
মন্তব্য করুন
