সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে আনা হবে।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। তাঁরা সবাই ওই কারখানায় কর্মরত ছিলেন।

নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। অন্য তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

অগ্নিকাণ্ডের পর নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে স্বজনদের সঙ্গে আলোচনা করে মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় নিহতদের পরিবারগুলোতে চলছে আহাজারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন