শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষরের দিনে ভাঙচুর-আগুন: ৯০০ জনের বিরুদ্ধে মামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম
জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ
expand
জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ।

এসব মামলায় প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

থানা সূত্রে জানা গেছে, দায়ের হওয়া চার মামলার মধ্যে একটি করেছেন ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট, বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানার পুলিশ। গ্রেপ্তার হয়েছেন রিমন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি।

ওসি ইমাউল হক জানান, “মোট চারটি মামলা হয়েছে একটি ট্রাফিক পুলিশ করেছেন, বাকি তিনটি আমরা করেছি। মামলায় আসামি করা হয়েছে সন্ত্রাসী, দুষ্কৃতকারী, ক্ষতিসাধনকারী ও নাশকতাকারীদের। সব আসামিই অজ্ঞাত।

তিনি আরও বলেন, এসব মামলার অভিযোগের মধ্যে রয়েছে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশ, পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের অভিযোগ।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভে নামে একদল আন্দোলনকারী। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

সংসদ ভবনের ভেতরে ও বাইরে থাকা দুই পক্ষই একপর্যায়ে মুখোমুখি হয়। বাইরে থাকা বিক্ষোভকারীরা ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে তারা চেয়ার ও বোতল ছুড়ে পুলিশকে লক্ষ্যবস্তু বানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও রাস্তায় আগুন ধরিয়ে ও ইটপাটকেল ছুড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন