বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম
মো. জিয়াউল হক। ছবি: সংগৃহীত
expand
মো. জিয়াউল হক। ছবি: সংগৃহীত

জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জিয়াউল হককে (৬৫১৭) পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে ২ আগস্ট জিয়াউল হককে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সেই অফিস আদেশে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে গত সপ্তাহজুড়ে পদটি খালি ছিল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বিপিসি চেয়ার‌ম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পদায়িত ছিলেন। অতিরিক্ত সচিব রেজানুর রহমান ৫ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ ও যোগদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন