

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ ভবন এলাকার সামনেই আজ দুপুরে ভিন্নধর্মী এক দাবিতে শ্লোগান শোনা যায়—“নোয়াখালী বিভাগ চাই।”
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে একটি দল সংসদ ভবনের গেটের সামনে অবস্থান নেয়।
তাদের সবার পরনে ছিল একরঙা নীল টি-শার্ট এবং হাতে ‘নোয়াখালী বিভাগ চাই’ লেখা প্ল্যাকার্ড।
এর কিছু সময় আগে একই স্থানে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র–জনতার একটি দল তিন দফা দাবিতে অবস্থান নিয়েছিল।
পুলিশি তৎপরতায় তারা সরে গেলে, সেই জায়গাতেই পরবর্তীতে নোয়াখালীবাসীর দলটি অবস্থান নেয়।
বিক্ষোভকারীরা জানান, নোয়াখালীকে কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত নয়, বরং স্বতন্ত্র নোয়াখালী বিভাগ হিসেবেই ঘোষণা দিতে হবে।
এ সময় সংসদ ভবন এলাকা ও আশপাশে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও বেশ কিছু মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মন্তব্য করুন
