

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো।’
তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করেছেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, ‘তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকত।’
তিনি আরও বলেন, ‘তবে ওনারা বলেছেন যে আমাদের ঐকমত্য কমিশন আরও ১৫ দিন ফাংশন করবে, এর মধ্যে ওনারা আরও বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। আমি একজনের বক্তব্য শুনেছি, যদি প্রয়োজন পড়ে তাহলে ওনারা পরেও স্বাক্ষর দিতে পারবেন।’
সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো।’
মন্তব্য করুন