

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর সদরঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ থাকা দু'জনের সন্ধান পাওয়া গেছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এর আগে এদিন সকালে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বরিশাল থেকে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১০ যাত্রীর মধ্যে ৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে দুজন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে জানা গেছে, তারা নদীর অন্য পাশ দিয়ে সাঁতরে উঠেন। নিখোঁজ থাকা ওই দুজন পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, আর কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় উদ্ধারের কাজে থাকা সদরঘাট নদী ফায়ার স্টেশনের ১টি ইউনিট স্টেশনে ফিরেছে বলে জানানো হয়েছে।