শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাহি বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম
মাহি বি চৌধুরী
expand
মাহি বি চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

২০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করার কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মাহি বি চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্যপ্রমাণ পেয়েছে দুদক।

এদিকে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৯০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদারসহ ৩৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করা হয়েছে বলেও জানান সংস্থাটির এই মহাপরিচালক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন