শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে, আশা আইন উপদেষ্টার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
expand
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন৷

আমি জানি না তারা কি করবেন৷ তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন৷

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে৷

আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর৷ কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না৷

উপদেষ্টাদের লক্ষ্য করে রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক দলগুলোও এখন উপদেষ্টাদের হুমকি দিচ্ছে, নানা সমালোচনা করছে। এটিকে গণতান্ত্রিক উত্তোরণ বলা যায়।

তিনি সমালোচনাকারীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তবে এটিও মনে রাখতে হবে, যারা এই সমালোচনা করছেন তাদেরও যদি কেউ সমালোচনা করে, সেটি শোনার মানসিকতা থাকতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন