শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
expand

এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোর আওতায় এনে বেতন-ভাতা দেয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদেরকেও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদনের পর এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষক মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছিলো। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর এ বক্তব্যে এমপিওভুক্ত শিক্ষকরা আশাবাদী।

উল্লেখ্য, গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়। নতুন কাঠামোতে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। নতুন বেতন কাঠামো ২০২৬ খ্রিষ্টাব্দে ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank