শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব মাদ্রাসাগুলোতে জরুরি নির্দেশনা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের সব মাদ্রাসায় প্রতিদিন পিটি এবং খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে মঙ্গলবার (৬ জুলাই) একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বর্তমান সরকারের দেশ গঠনে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিনের সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করবেন। কোনো মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক না থাকলে প্রতিষ্ঠানপ্রধান একজন শিক্ষককে এ দায়িত্ব দেবেন।

এ ছাড়া সব মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানকে বিষয়টি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank