শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির নির্বাচন হবে ন্যায়বিচারের প্রাতিষ্ঠানিক রূপ: প্রধান উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:১০ পিএম
ইতালিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
expand
ইতালিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা আমাদের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নিয়োজিত। তারা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলছে, যা তার জনগণকে শাসনকে কেন্দ্রে রাখে। ফেব্রুয়ারিতে আমরা আমাদের জাতীয় নির্বাচন করবো এবং এর সঙ্গে আমরা ন্যায়বিচার এবং জনগণের শক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত এই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘গত বছর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের শক্তি পুনরুদ্ধার করেছে- গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের জন্য। এই আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম- সাহস ও আশায় ভরা তরুণ-তরুণীরা। তাদের দাবিটা ছিল সহজ, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও। আর ন্যায়, অন্তর্ভুক্তি ও বিশ্বাসের ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলো।

তিনি বলনে, ‘আজ সেই তরুণরাই আমাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজে যুক্ত। তারা একটি নতুন বাংলাদেশ গড়ছে, যেখানে শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ,।

খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতা তুলে ধরে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ছোট ভূমির দেশ। আয়তনে ইতালির অর্ধেক কিন্তু আমরা ১৭ কোটি ৩০ লাখ মানুষকে খাওয়াই, পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে এসেছে।’

‘আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যা আমাদের প্রধান খাদ্যশস্যে। আমরা বিশ্বের শীর্ষ ধান, শাক-সবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি। আমাদের কৃষকরা ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছে। আমরা ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি,’ যোগ করেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষক মেকানাইজেশনে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়েছি। শক্তিশালী খাদ্য বিতরণব্যবস্থা গড়ে তুলেছি। শিশুদের খর্বতা কমেছে, খাদ্যতালিকা বৈচিত্র্যময় হয়েছে মাটি, পানি ও জীববৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে। কৃষি আরও সবুজ হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন