

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে দুর্নীতি ও গাড়িকাণ্ডের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
২৯ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, বিচারকের বিরুদ্ধে গাড়িকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল।
প্রতিবেদনে বলা হয়, এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহারের তথ্য প্রকাশিত হয়।
এছাড়া, তিনি আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নিয়েছেন।
হাইকোর্টের বিচারপতিরা ৫ কাঠা প্লট পান, কিন্তু রেজাউল করিম নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা রেডিমেড প্লটও গ্রহণ করেছেন। এছাড়া, ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায় তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন তলা বাড়িও নির্মাণ করেছেন।
মন্তব্য করুন
