রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসে প্রতি হাজারে সফল ৪ জন প্রার্থী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন। মোট ১৫২১ জনের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এতে দেখা যায়, ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করেন এবারের বিসিএসে। সেখান থেকে প্রতি হাজারে মাত্র ৪ জন প্রার্থী সফলতা পেয়েছেন। যা শতকরা মাত্র শূন্য দশমিক ৪১ শতাংশ। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৮ জুন) প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, ১৫২১ জনের প্রজ্ঞাপনে ১ হাজার ৩২০ টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে ২০১ টি পদে নন-ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, আনসার ক্যাডারে ৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে নিরীক্ষা ও হিসাব পদে ২৩ জন, কর ক্যাডারে ১০৪ জন, শুল্ক ও আবগারি পদে ৫০ জন, সমবায় ক্যাডারে ৪ জন, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক পদে ৪ জন, তথ্য ক্যাডারে সহকারী পরিচালক, তথ্য অফিসার, গবেষণা কর্মকর্তা ও সমমানের পদে ২২ জন, সহকারী পরিচালক অনুষ্ঠান পদে ১৪ জন ও সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

এছাড়া ডাক বা পোস্টাল ক্যাডারে ১৩ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৬২ জন ও খাদ্য ক্যাডার থেকে মাত্র ১জন নিয়োগ পেয়েছেন ৪৭ তম বিসিএস থেকে। এদিকে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার পদে ৬৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবারের বিসিএস থেকে।

তথ্য মতে, ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি পদে উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন। এর মধ্যে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২০১ জন।

আজ সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যায় সুপারিশপ্রাপ্তদের ঘিরে। যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের পরিচিতরা। তবে বরাবরের মত এবারও অকৃতকার্যদের সংখ্যাই বেশি। সফলতার হার এত কম হওয়াকে পরীক্ষার কার্যকারিতার প্রমাণ হিসেবে দেখছেন পিএসসির সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন সদস্য এনপিবি নিউজকে বলেন, ‘পরীক্ষায় অকৃতকার্য হয় না কেউ, এখানে চাকরি হয়নি সেটা বলা যেতে পারে। যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারাও বেশিরভাগই একাধিকবার অংশগ্রহণ করে চাকরির সুপারিশপ্রাপ্ত হলেন। হাজারে ৪ জন কৃতকার্য হয়েছেন এটাতেই বোঝা যায় এই পরীক্ষার কার্যকারিতা কতটা ব্যাপক।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup