

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার হিসেবে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, মাসুদ রানাকে কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে একাধিক পোস্ট দেন। পোস্টের একটি ভিডিওতে শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করেন মাসুদ রানা। যেটি বেশ ভাইরাল হয়।
ডিএমপির এই পদটিতে বসে পুলিশের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভিন্ন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ উঠেছে মাসুদ রানার বিরুদ্ধে।
