

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই অভ্যুত্থানের পর জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়। এরপর থেকে খালি পড়ে ছিল ওই পদটি। যা নিয়ে সমালোচনা হচ্ছিল।
রোববার (১২ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে সরকার।
তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্তব্য করুন
