সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এলজিইডি’র ক্রিম প্রকল্প এর জিসিএফ রিজিওনাল টিম এর মিশন সম্পন্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) কার্যক্রম পরিদর্শন করেছে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর একটি আঞ্চলিক মূল্যায়ন মিশন। গত ৬ থেকে ১২ জুন পর্যন্ত এই মিশন বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের বৈঠক ও মাঠপর্যায়ের পরিদর্শন সম্পন্ন করে।

জলবায়ু অর্থায়নের মাধ্যমে বাস্তবায়নাধীন এসব উদ্যোগে অগ্রগতি, ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা করেন মিশন প্রতিনিধি দল। একই সঙ্গে তারা সাতক্ষীরা জেলা প্রশাসনের (ডিসি অফিস) সঙ্গেও বৈঠকে অংশ নেন।

মিশনের নেতৃত্ব দেন জিসিএফ-এর রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম। তাঁর সঙ্গে ছিলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ড. বাপন ফখরুদ্দিন।

পরিদর্শনের অংশ হিসেবে ৯ ও ১০ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজিত একটি সভায় যোগ দেয় জিসিএফ প্রতিনিধি দল। পরে তারা জিসিএফ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় উপকূলীয় অঞ্চলে বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন উদ্যোগ, দুর্যোগ সহনশীল অবকাঠামো ও অন্যান্য জলবায়ু সহনশীল প্রকল্প সম্পর্কে তারা সরেজমিনে ধারণা নেন।

পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব মো. আসসাদিক জামান, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুর্শেদ উল আল আমিন, কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফ লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় পৌরসভা ও এলজিইডির কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup