শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরছেন আলোকচিত্রী শহিদুল আলম, সময় জানালো প্রেস উইং

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
তুরস্কে পৌঁছেছেন শহীদুল আলম
expand
তুরস্কে পৌঁছেছেন শহীদুল আলম

বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরছেন। তিনি শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শহিদুল আলম শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইট শুক্রবার তুর্কি সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসরায়েলে শহিদুল আলম আটক হওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা হয় বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন