

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনের বাজেট বক্তৃতায় এই বাস চালুর কথা জানান তিনি। এসময় নারী সংসদ সদস্যরা হাত তালি দিয়ে অভিবাদন জানান।
কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে।
উল্লেখ্য, আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
