বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংসদে প্রধানমন্ত্রী

৫ জেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:২৫ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ১০:৪০ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

পরীক্ষামূলকভাবে পাঁচ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় ৫ জেলার জনগণকে ই-হেলথ কার্ড প্রদান করা হবে।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। এর আওতায় ১৮০ দিনের মধ্যে ৫টি জেলায় ই-হেলথ কার্ড সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে।

জেলাগুলো হলো- খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর, জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ই-হেলথ কার্ড ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন