শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় হামে ১০ শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ৭৩২ জন।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে আটজন মারা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪৮৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া গেছে আরও ৫৮ জনের দেহে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে। এর মধ্যে ৮ হাজার ৯৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন