

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ বেতারে সংবাদ পাঠকদের জন্য নির্ধারিত পোশাকবিষয়ক বিতর্কিত নির্দেশনা শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলের সমালোচনার পর রোববার (২৪ মে) এক নতুন অফিস আদেশে আগের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক এএসএম জাহীদের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক সংক্রান্ত পূর্বের নির্দেশনা আর কার্যকর থাকবে না।
এর আগে, ৪ মে কেন্দ্রীয় বার্তা বিভাগের পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল। ফেসবুক লাইভে সংবাদ প্রচারের প্রসঙ্গ উল্লেখ করে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য আলাদা পোশাকের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় নারী উপস্থাপকদের শাড়ি বা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরার কথা বলা হয়েছিল। পাশাপাশি বড় টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না রাখার পরামর্শও দেওয়া হয়। পুরুষ উপস্থাপকদের ক্ষেত্রে ফুলহাতা শার্ট ও টাই পরিধানের কথা উল্লেখ করা হয়। তবে বিশেষ অনুষ্ঠান বা উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়েছিল। এছাড়া টি-শার্ট ও গেঞ্জি পরা থেকে বিরত থাকার নির্দেশনাও ছিল।
সম্প্রতি এই নির্দেশনার কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই বিষয়টিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে অতিরিক্ত নিয়ন্ত্রণের উদাহরণ হিসেবে দেখেন। বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে আলাদা নির্দেশনাকে অনেকে বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন।
