

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাহিদার তুলনায় এবার কোরবানি ঈদে প্রায় ২২ লাখ বেশি গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
টুকু বলেন, দেশে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার গবাদিপশু মজুদ আছে, চাহিদা ১ কোটি ২ লাখ। সেজন্য বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। সীমান্ত এলাকায় কড়া সর্তকতা জারি করা হয়েছে।
অবৈধ উপায়ে ওপার থেকে যাতে গরু নিয়ে আসা না হয় সে ব্যাপারে সরকার সচেতন রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এসময় চোরাই গরু দিয়ে কোরবানি হবে কী হবে না, এটা নিয়ে ক্রেতাদের সচেতন থাকা উচিত বলে জানান তিনি। টুকু আরও বলেন, সরকারের লক্ষ্য- দেশের চাহিদা মিটিয়ে পশু বিদেশে রফতানি করা।
