বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে দেশে, জানালেন তথ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২:৪৮ পিএম আপডেট : ১৯ মে ২০২৬, ১২:৪৯ পিএম
তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
expand
তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও দেশের বাজারে তা এখনো সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল অবস্থায় আছে। বৈশ্বিক বাজারের চাপ সত্ত্বেও জনগণের ওপর অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার লক্ষ্যে কাজ চলছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রকল্পের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

তিনি জানান, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যা সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। নির্বাচনগুলো ধাপে ধাপে আয়োজন করা হবে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন