শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর পাশে প্রধানমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৩০ পিএম
সিরাজগঞ্জের এতিম দুই শিশুর পাশে প্রধানমন্ত্রী 
expand
সিরাজগঞ্জের এতিম দুই শিশুর পাশে প্রধানমন্ত্রী 

সিরাজগঞ্জের এতিম দুই শিশু রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৫ মে) সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্যরা তাদের বাড়ি পরিদর্শনে যান। এ সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।

‘বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও—নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

পরে প্রধানমন্ত্রী শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধি সেখানে যান।

এসময় শিশু দুটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ ‘মাসিক শিক্ষা বৃত্তি’ও ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সঙ্গে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন