শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ রাজার সম্মাননা পেলেন কেরানীগঞ্জের ব্যারিস্টার তুষার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:৫৩ পিএম
ব্যারিস্টার কামরুল হাসান তুষার।
expand
ব্যারিস্টার কামরুল হাসান তুষার।

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজকীয় আমন্ত্রণ পেলেন বাংলাদেশি তরুণ ব্যারিস্টার কামরুল হাসান তুষার। সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘রয়্যাল গার্ডেন পার্টি’তে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোভিড-১৯ মহামারির চরম সংকটের সময় ব্রিটিশ রেডক্রসের হয়ে সম্মুখসারির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন তুষার। ওই সময়ে অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা নিশ্চিত করায় তার এই অসামান্য অবদানকে ব্রিটিশ রাজপরিবার থেকে সম্মান জানানো হয়।

ব্যারিস্টার তুষার ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থী এবং কলেজ বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই তরুণ তার সাফল্যের জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতি বছর সমাজসেবা, মানবকল্যাণ ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানে ব্রিটিশ রাজপরিবার এই গার্ডেন পার্টির আয়োজন করে। আভিজাত্যপূর্ণ এই আয়োজনে এবার বিশ্বজুড়ে আমন্ত্রিত অতিথিদের মাঝে অন্যতম ছিলেন কামরুল হাসান তুষার। একজন বাংলাদেশি হিসেবে রাজকীয় এ নিমন্ত্রণ পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

অনুভূতি ব্যক্ত করে তুষার বলেন, বাকিংহাম প্যালেসের এই আমন্ত্রণ আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। কোভিড মহামারির সময় ব্রিটিশ কমিউনিটির জন্য কাজ করার যে সুযোগ পেয়েছিলাম, আজ রাজকীয় স্বীকৃতি পাওয়ায় তা আরও সার্থক মনে হচ্ছে। একজন বাংলাদেশি হিসেবে এই সম্মান বয়ে আনতে পেরে আমি সত্যিই গর্বিত। এই অর্জন আমার একার নয়, বরং পুরো বাংলাদেশের। ব্যারিস্টার তুষারের এই অর্জনে আনন্দ বয়ে যাচ্ছে তার সাবেক বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনসিসির সাবেক ও বর্তমান সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দনে সিক্ত করছেন। তারা বলছেন, তুষারের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

লন্ডন ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও তাকে এই সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup