বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার: প্রতিমন্ত্রী টুকু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:২২ পিএম আপডেট : ১৩ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
expand
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার বলে জানিয়েছেন মানুষের জন্য যা দরকার প্রাণীর ক্ষেত্রেও ঠিক সেইগুলো প্রয়োজন। আমাদের জনবল সংকট আছে সেগুলো পূরণ করতে হবে।

বুধবার (১৩ মে) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক ভ্যালিডেশন কর্মশালায় তিনি একথা বলেন।

এ সময় তিনি প্রাণিসম্পদ খাতকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার বলে মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য যা দরকার প্রাণির ক্ষেত্রেও ঠিক সেইগুলো প্রয়োজন। আমাদের জনবল সংকট আছে সেগুলো পূরণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার।

তিনি বলেন, আজকে ১২টি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে। আমাদের লাইভস্টক সেক্টর বৃহৎ একটি সেক্টর। এখানে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ খাতটি সঠিকভাবে পরিচর্যা করতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী নিজ থেকে উদ্যোগ নিয়ে কাজ করছেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মনির্ভরশীল জাতি গঠনের উদ্যোগ নিয়েছিলেন।

কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রাণিসম্পদকে রপ্তানিমুখি করা হবে। আমাদের প্রকল্প বাড়াতে হবে। দেখা যায় একেকটি মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প চলমান। অথচ আমাদের সব প্রকল্প মিলেও ৫ হাজার কোটি টাকার হবে। গত একনেকে শুধু ওয়াসার একটি প্রকল্পই ১৬ হাজার কোটি টাকার বেশি ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন