শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:১৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১২ মে) জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ ও গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কারণে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানায়, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে লোড বিভাজন ও নতুন ফিডার নির্মাণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ থাকবে না।

কর্তৃপক্ষ বলছে, হাবিবনগর ফিডারের পিক লোড বর্তমানে প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় বেশি। তাই সিস্টেম লস কমিয়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। আগেভাগেই মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের জানানো হয়েছে বলেও জানানো হয়।

অন্যদিকে, রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ চলবে। এ কারণে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় সুগারমিল ফিডারের আওতাধীন কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রূপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুলতলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না।

দুই সংস্থাই সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়ন কাজ শেষ হলে আরও ভালো সেবা নিশ্চিত করার আশা প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup