

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
আছিয়া আলমের দেবর বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আছিয়া আলম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মন্তব্য করুন
