শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:৫৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য আজ শনিবার (৯ মে) নাটোরের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। অন্যদিকে খুলনার কিছু এলাকায় গাছের ডালপালা কাটার জন্য টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৮ মে) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্র নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজ করা হবে শনিবার। এ জন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটির সদর দপ্তর অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে ঈদগাহ রোড, ১৫০ থেকে ১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১ থেকে ১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী ও বাংলার মোড় এলাকা।

ওজোপাডিকো জানিয়েছে, এই কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগে বা পরে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হতে পারে। ফলে যেকোনো সময় বিদ্যুৎ-সংযোগ চালু হতে পারে বা সব সময় লাইন সচল আছে ধরে নিয়ে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

ওজোপাডিকো কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন