

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত এপ্রিল মাসে ১৮৩ কোটি ২০ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলাম।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭,৫১৯টি শাড়ী, ৩,৩৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫,১১৬টি তৈরী পোশাক, ৪,৫৫৩ মিটার থান কাপড়, ৩,৮১,৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২,১২,০৩৫টি আতশবাজি, ৩,৭৬২ ঘনফুট কাঠ, ৩,৭৮৭ কেজি চা পাতা, ৭,৪১০ কেজি সুপারি, ৭,৬২০ কেজি কয়লা, ৩,৫৮৩ ঘনফুট পাথর, ১০ ঘনফুট বালু, ৩৩৭টি মোবাইল, ৩,১৬৯পিস মোবাইলের ডিসপ্লে, ১৪,০৯৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সারঞ্জামাদি, ১৬,৫৭১টি চশমা, ৫৯,০৩৫ কেজি জিরা, ১৯,৭৫৪ কেজি চিনি, ৮৪,২৫৫ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৩,৯৫৪ কেজি রসুন, ৩,৬৫৭ কেজি সার, ২,১৩৯ প্যাকেট কীটনাশক, ৩,৩০,৩৬৯ পিস চকোলেট, ৯৫৭ টি গরু/মহিষ, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৩টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ৬টি ট্রলি/মাইক্রোবাস, ৪৪টি সিএনজি/ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-৬টি বিদেশী/দেশীয় পিস্তল, ১টি ম্যাগাজিন, ১,৭২৫ রাউন্ড গোলাবারুদ, ০৮টি মাইন, ১টি মর্টার শেল, ২টি হাত বোমা, ২টি ককটেল এবং ২টি অন্যান্য অস্ত্র।
এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে-২৩,১৩,৮৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪২ গ্রাম হেরোইন, ২,৪২৩ বোতল ফেনসিডিল, ৭,৩৫৩ বোতল বিদেশী মদ, ৪৫৩ লিটার বাংলা মদ, ১,৩৪৩ বোতল ক্যান বিয়ার, ১,১৪৯ কেজি গাঁজা, ১,৭০,০৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১,২২,৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৫,৫৯৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৯,৫৪২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২২,১১৫ পিস মদ তৈরীর বড়ি ও ২৪,৯১,৯০১ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট
অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশী নাগরিক, ২ জন ভারতীয় নাগরিক এবং ৫৪৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।