বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে  সহযোগিতার আশ্বাস চীনা প্রতিনিধি দলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন চীনা প্রতিনিধি দল।

চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটি র প্রেসিডেন্ট জিওং ইউজি র নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে বুধবার সৌজন্য সাক্ষাৎ কালে সহযোগীতার কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষা মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ব র রাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা এ অবস্থান থেকে আরো উপরে যেতে চাই। এখন আমরা Technical and Vocational Education and Training (TVET) এর উপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

জিওং ইউজি বলেন, 'আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলে প্রতিনিধি দল আশ্বাস ব্যক্ত করেন।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন