

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল দাখিলের সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১০ মে থেকে অনলাইনে এই বিল জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
রোববার (৩ মে) সকালে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাউশি সূত্রে জানা গেছে, দেশের প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতনের এই আবেদন প্রক্রিয়া চলবে ১৩ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো তথ্য বা বিল জমা দেওয়ার সুযোগ থাকবে না। সাধারণত প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে এই বেতনের প্রস্তাব পাঠিয়ে থাকেন।
প্রক্রিয়া অনুযায়ী, ইএমআইএস সেলে বিল দাখিলের পর তা যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সমন্বয় ও অনুমোদন শেষে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ ছাড় করা হয়। এরপরই শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ অ্যাকাউন্ট থেকে বেতন ও বোনাস উত্তোলন করতে পারেন।
মন্তব্য করুন
