বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রম আইন সংশোধন নিয়ে মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের আলোচনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেন
expand
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেন

শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে গঠনমূলক আলোচনা ক‌রে‌ছেন বাংলা‌দে‌শে নিযুক্ত মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২৯ এ‌প্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস শ্রমমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের আলোচনার তথ্য জা‌নি‌য়ে‌ছে।

মা‌র্কিন রাষ্ট্রদূত ব‌লেন, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক শ্রম আইন সংশোধন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে, যা শ্রমিকদের অধিকারকে আরও শক্তিশালী করবে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্য যৌথ অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তুলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন