রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদলের শীর্ষ নেতারা।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টার দিকে তা শেষ হয়।

বৈঠক শেষে ছাত্রদল নেতারা গণমাধ্যমকে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাত পৌনে ১০টার দিকে কার্যালয় ত্যাগ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন