

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, ফলাফল যাই হোক, আসুন সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা দিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।
এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, আজ কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকালেই পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ধানমণ্ডি সরকারি বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম।
তিনি বলেন, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। ফলাফল যাই হোক, আসুন সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা দিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”—এই প্রত্যয় ধারণ করে একটি আবেগপ্রবণ স্ট্যাটাস দেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর আখ্যা দিয়ে তাদের সহানুভূতি ও প্রেরণা দিয়ে সর্বোচ্চ মূল্যায়নের আহ্বান জানান।
এর আগে, গতকাল সোমবার (২০ এপ্রিল) আজকের অনুষ্ঠিত পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা নিরাপদ পরিবেশে স্বস্তি ও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করবে—এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিন কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি দেখে শিক্ষা উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
মন্তব্য করুন
