রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পীকার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
নিজ নির্বাচনী এলাকার ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি স্পীকার
expand
নিজ নির্বাচনী এলাকার ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি স্পীকার

নির্বাচনী এলাকার সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শনের আওতায় আনার উদ্যোগের কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, এতে করে সাধারণ মানুষের মধ্যে সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা বাড়বে।

রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবনে নিজের কার্যালয়ে নির্বাচনী এলাকার ১৫ সদস্যের একটি ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার এ কথা বলেন।

তিনি বলেন, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। ইতিমধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শন করেছে। পর্যায়ক্রমে সব ধর্মীয় সম্প্রদায় ও পেশাজীবী মানুষের জন্য একই সুযোগ তৈরি করা হবে।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁদের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। তিনি জানান, উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।

সমাজে দুর্নীতি ও স্বজনপ্রীতি কমিয়ে আনতে স্থানীয় পর্যায়ে ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইমামদের মাধ্যমে সামাজিক বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া যেতে পারে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে।

এ সময় ডেপুটি স্পীকার দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন