শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
expand
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে যা যা করার দরকার, এর সব করবে এ সরকার। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিতে পারছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করা। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দেয়ার কোনো প্রক্রিয়া বাদ দিতে চাই না। এ সময় তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোটা অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের নীতিমালায় এ পরীক্ষা হচ্ছে। যেহেতু আগে হয়নি, তাই আমরা বাতিল করিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন