

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা কিছু ফ্যাসিস্ট দোসরের সহায়তায় করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজামণ্ডপে ধর্মীয় বিভেদ সৃষ্টি এবং সহিংসতার পাঁয়তারা করেছিল।
তবে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পূজা মণ্ডপ কমিটির সমন্বয়ে আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশের কিছু কর্মকাণ্ডের সঙ্গে এ ষড়যন্ত্রের যোগসূত্রও পাওয়া গেছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সক্রিয় ভূমিকার কারণে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সব সরকারি এবং বেসরকারি সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সারাদেশে দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়েছে। সেজন্য সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে আন্তরিক ধন্যবাদ।”
মন্তব্য করুন
