বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের অধিবেশন শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

চারদিনের মুলতবির পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এই অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম শুরু হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এদিনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার চারদিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাশ হয়।

সব মিলিয়ে চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাশের সুপারিশ করে।

বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন