মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় অপ্রত্যাশিত বিঘ্নের সৃষ্টি হয়েছে। শোভাযাত্রার পাঁচটি প্রধান মোটিফের মধ্যে চারটিই মেট্রোরেলের স্থাপনার নিচে এসে আটকে যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে যাত্রা শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে আসার কথা ছিল। তবে মেট্রোরেল স্টেশন এলাকায় পৌঁছালে উচ্চতার কারণে সমস্যা দেখা দেয়। মেট্রোরেলের নিচ দিয়ে যাওয়ার সময় চারটি বড় মোটিফ আটকে যায়।

আটকে পড়া মোটিফগুলো হলো- মোরগ, শান্তির পায়রা, বেহালা ও টেপা ঘোড়া। এর মধ্যে প্রথম তিনটি মোটিফ কোনোভাবে পার করা সম্ভব হলেও ‘টেপা ঘোড়া’ মোটিফটি আর এগিয়ে নেওয়া যায়নি।

পরে সেটি সেখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

ঘটনাটি শোভাযাত্রায় সাময়িক বিঘ্ন সৃষ্টি করলেও অংশগ্রহণকারীদের উৎসবের আমেজে তেমন প্রভাব ফেলতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন