

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, বর্তমান সকার যেভাবে অল্প সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে, যদি সকলে সহযোগিতা করি, আশা করি আমাদের আগামী দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। আগামী দিনগুলো আনন্দের হোক, সুন্দর হোক।
বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পাক। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। মঙ্গলবার সকাল ৯টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে পহেলা বৈশাখ উপলক্ষে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে এসে শেষ হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নেতৃত্ব দেন। বৈশাখী শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দ উজ্জামান (গলাচিপা-দশমিনা সার্কেল) উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব সম্পাদক আালতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়নের কাজ ও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপকূল পাঠাগার উদ্বোধন করেন।
মন্তব্য করুন
