

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া-র ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ পাতায় ভুল তথ্য প্রকাশের ঘটনা ঘটেছে। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নাম ও ছবি সংযোজন করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি ছড়িয়ে পরার পরে পাতাটি সংশোধন করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটেছে।
উইকিপিডিয়ার ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ পাতাটি যাচাই করে দেখা গেছে, শুক্রবার দুপুর ১২টা ৫১ মিনিটে সালাহউদ্দিন আহমেদের নাম ও ছবিসহ প্রধানমন্ত্রী হিসেবে তথ্য সংযোজন করা হয়।
প্রাথমিক বিবরণীতে বলা হয়, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে দায়িত্ব গ্রহণ করেছেন।
পরবর্তীতে বিষয়টি নজরে এলে একাধিকবার সম্পাদনার মাধ্যমে ভুল তথ্যটি সংশোধন করা হয়।
মন্তব্য করুন
