বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাদেশ বাতিল ও স্থগিতের সুপারিশে টিআইবির ক্ষোভ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
টিআইবি লোগো
expand
টিআইবি লোগো

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত দুইটি অধ্যাদেশ বাতিল এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের নামে স্থগিত হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এই অধ্যাদেশগুলো হুবহু বিল আকারে উত্থাপনের দাবি জানিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি আনতে সক্ষম হয়েছিল। এ তিনটি অধ্যাদেশ বাতিল বা স্থগিত করে সরকার আসলে কী বার্তা দিচ্ছে?’

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে ‘বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ...বিচারব্যবস্থা সংস্কারের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয়কে আরও শক্তিশালী করা হবে’ মর্মে যে অঙ্গীকার করা হয়েছিলো, এই কি তার নমুনা? না কি পরিস্থিতি বিবেচনা করে জনরায়কে প্রভাবিত করার অংশহিসেবে ক্ষমতাসীন দল ‘শুধুমাত্র কথার কথা’ হিসেবেই বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত অঙ্গীকার তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিলো! বিগত কর্তৃত্ববাদী শাসনামলে বিচার বিভাগ কতটা কলুষিত ও বিরুদ্ধ মত দমনের হাতিয়ারে পরিণত হয়েছিলো, তা এত অল্প সময়ের ব্যবধানে সরকার ভুলে গেল! যা খুবই হতাশাজনক।

তিনি উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও তথ্য অধিকার সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং অংশীজনদের সম্পৃক্ত করে অবিলম্বে সংসদে বিল আকারে উত্থাপনের আহ্বান জানানো হচ্ছে। এতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার সুযোগ মিলবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিচার বিভাগ, মানবাধিকার কমিশন ও তথ্য অধিকার সংক্রান্ত আইন দুর্বল হলে জনগণের অধিকার হরণের সুযোগ বাড়ে। রাজনৈতিক দলগুলোর জন্যও এটি আত্মঘাতী পদক্ষেপ হতে পারে। তাই সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করা আবশ্যক।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup