বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
হামের প্রাদুর্ভাব

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
লোগো
expand
লোগো

দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল)স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ আপাতত কেউ কোনো ধরনের ছুটি নিতে পারবেন না, জরুরি দায়িত্ব পালনে সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এ সংক্রান্ত আদেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup