

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের পুঁজিবাজার বিষয়ক সহকারী হিসেবে নিয়োগ পেলেন তানভীর গনি। বাংলাদেশ সরকারের পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন। তিনি আন্তর্জাতিক বিনিয়োগ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তানভীর গনিকে নিয়োগ দিয়ে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করে সরকার। আজ থেকেই তার নিয়োগ কার্যকর হবে বলে জানা গেছে। তানভীর গনি একজন অভিজ্ঞ বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপক বলে জানা গেছে। তিনি দীর্ঘকাল হংকং, লন্ডন ও নিউ ইয়র্কে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত ছিলেন।
তানভীর গনি বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি হেজ ফান্ড এবং প্রাইভেট ইক্যুইটি অ্যাডভাইজরি বিভাগে কাজ করতেন। এছাড়াও তিনি টাইবোর্ন ক্যাপিটালের মত মাল্টি-বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানের বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি বর্তমানে তিনি ওসিরিস গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন, যা উদীয়মান বাজারে (যেমন বাংলাদেশ) দীর্ঘমেয়াদী টেকসই বিনিয়োগ নিয়ে কাজ করে।
মন্তব্য করুন